১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 8
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​”রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জুড়ী উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চলমান ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজার নির্দেশনায় জুড়ী উপজেলার আওতাধীন ছয়টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য যুগ্ম আহ্বায়কদের যথাযথ সাংগঠনিক ইন্তেজাম (ব্যবস্থা) গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ, সদস্য কামরুল ইসলাম এছাড়া সংহতি জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান এবং জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

​আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যুবদল যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো রাজপথে সোচ্চার থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬