১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 103
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার কোম্পানিগঞ্জে একটি বাসে লাগা আগুন সাহসিকতার সঙ্গে নিয়ন্ত্রণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুলিশ কনস্টেবল হাসান আহমেদকে নিজ উপজেলা জুড়ীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম তারা মিয়া। প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মাছুম রেজা বলেন, “আগুন লাগলে সাধারণ মানুষ যেখানে দূরে সরে যায়, সেখানে হাসান আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। তাঁর এই সাহসিকতায় জুড়ীবাসীর মুখ উজ্জ্বল হয়েছে।” বক্তারা হাসান আহমেদের সাহসী ভূমিকার প্রশংসা করে তাঁকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ মে কুমিল্লার কোম্পানিগঞ্জ বাজারে একটি মিনিবাসে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে ডিউটিরত কনস্টেবল হাসান আহমেদ ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তাঁর আহ্বানে অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনও সহযোগিতা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।

হাসান আহমেদ বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটে কর্মরত। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা এবং ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা

আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬