১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা আবুল হোসেন Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান

শিক্ষার্থীদের পাঠদানে মৌলিক প্রশিক্ষণের বিকল্প নেই

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 112
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেকোনো প্রতিষ্টানে মৌলিক প্রশিক্ষণের বিকল্প নেই।শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের প্রশিক্ষণ আরো বেশি গুরুত্ব। গণশিক্ষা কার্যক্রমে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে নিজেকে আগে গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুন্দর করতে সকলেই একসাথে কাজ করতে হবে।

মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী প্রাক প্রাথমিক,সহজ কুরআন শিক্ষা, ও বয়স্কস্হরের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ কথাগুলো বলেন।

বুধবার (১৭ জুন) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সিরাজ উদ্দিন, জামেয়া ইসলামিয়া জুড়ীর মুহতামিম মাওলানা তোফাজ্জল হক, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষক সুমন মিয়া, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. তাজ উদ্দিন, ইফার কেয়ারটেকার হুছাম উদ্দিন প্রমূখ।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে সাধারণত নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শিশু মনোবিজ্ঞান ও স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেওয়া হয়। বক্তারা কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। শিশুদের সহিহ ও সুন্দরভাবে কুরআন তেলায়াত শেখানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিশুদের মানসিক বিকাশ ও তাদের সহজে পাঠদানের আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিশুদের মধ্যে নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের পাঠদানে মৌলিক প্রশিক্ষণের বিকল্প নেই

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬