০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 181
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বের খুব কাছে পৌঁছে গেছে নরওয়ে। ম্যাচের নায়ক ছিলেন এরলিং হালান্ড। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার।

কী দুর্দান্ত স্ট্রাইকার হালান্ড! সেনেগালের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় ডাবল পূর্ণ করলেন তিনি। মাত্র দুই ম্যাচেই ৪ গোল করে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের একজন হয়ে উঠেছেন নরওয়েজিয়ান গোলমেশিন।

মার্কাস পেডারসেন নরওয়ের প্রথম গোলটি করেন। এরপর হালান্ডের দুই গোলে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে ইসমাইলা সারের জোড়া গোলে লড়াইয়ে ফেরার চেষ্টা করে সেনেগাল, তবে সময় ফুরিয়ে যাওয়ায় পরাজয় এড়াতে পারেনি আফ্রিকান দলটি।

হালান্ডের দুর্দান্ত ফর্ম এখন নরওয়ের সবচেয়ে বড় শক্তি। দুই ম্যাচে চার গোল করে তিনি জানিয়ে দিলেন, এই বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি অন্যতম দাবিদার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা

আপডেট সময় : ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬