১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৫১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 32
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী দিল ফ্রান্স। বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পরও ছন্দ হারায়নি দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং উসমান দেম্বেলের এক গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ২০২২ বিশ্বকাপের রানার্স-আপরা।

ফিলাডেলফিয়ার ম্যাচটিতে শুরু থেকেই বলের দখল ও আক্রমণের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে। সেই আধিপত্যের ফল আসে ১৪তম মিনিটে। মাইকেল ওলিসের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ফ্রান্স।

বিরতির পর হঠাৎ বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। তবে পুনরায় খেলা শুরু হওয়ার পরও একই তীব্রতা নিয়ে মাঠে ফেরে ফরাসিরা। ৫৪তম মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার পাশে নাম লেখান তিনি। এখন তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৮।

এমবাপ্পের গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় ফ্রান্স। ৬৬তম মিনিটে দারুণ এক দলগত আক্রমণ থেকে উসমান দেম্বেলে গোল করে ব্যবধান ৩-০ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই থেকে যায় ম্যাচের ফলাফল হিসেবে। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এ নিজেদের অবস্থান আরও শক্ত করল ফ্রান্স। একই সঙ্গে নকআউট পর্বের টিকিটও নিশ্চিত হয়ে গেল দেশমের শিষ্যদের। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার আশা এখন কঠিন সমীকরণের ওপর নির্ভর করছে ইরাকের।

এদিন আরেকটি মাইলফলক স্পর্শ করেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপ ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ ১৬ জয়ের রেকর্ডে পৌঁছে যান তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় পেলে এককভাবে নতুন ইতিহাস গড়বেন এই ফরাসি কিংবদন্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

আপডেট সময় : ০৮:৫১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬