জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স
- আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 18
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের একটি অসহায় পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএসএভিত্তিক সামাজিক সংগঠন S&S Charity। সংগঠনটির অর্থায়নে এবং আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স (গনীপুর, জকিগঞ্জ, সিলেট)-এর ব্যবস্থাপনায় স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়িতে একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) নলকূপটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়। এ সময় স্থানীয় সমাজকর্মী, যুবসমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের পরিবারটি সুপেয় পানির অভাবে নানা ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি S&S Charity-এর নজরে এলে পরিবারটির জন্য একটি নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে অর্থায়ন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবী নূরজাহান আহমদ।
আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন নলকূপ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা। তারা এ মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।























