১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 44
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

সভায় জানানো হয়, উপজেলার মোট ২৪৫টি টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানো এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইনের সুবিধা থেকে কোনো শিশু যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা, মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষক জুবেল মিয়া।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই জাতীয় এ কর্মসূচি সফল করতে অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬