০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কাঠালতলীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

রাহিন আহমেদ নোবেল, কাঠালতলী:
  • আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 271
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর কাঠালতলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালতলী ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বাদ মাগরিব কাঠালতলী ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুহাইমিন, দক্ষিণভাগ উত্তর কাঠালতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন, যুববিভাগ বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা দক্ষিণ শাখার সেক্রেটারি আনিকুর রহমান চৌধুরী রাহি এবং কাঠালতলী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল আহাদ রুহুল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি জাবের আহমদ বাদশা, ৩নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল হামিদ, ২নং ওয়ার্ড সভাপতি ছানোয়ার আহমদ, কাঠালতলী বাজার ইউনিট সভাপতি ফারুক আহমদসহ ইউনিয়ন জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, ঈদ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গঠনে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজন রয়েছে। দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা ঈদের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঠালতলীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬