০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার Logo জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী Logo সাবেক ফর্মুলা ওয়ান চালক ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন আলেসান্দ্রো জানার্দি মারা গেছেন Logo সারাদেশের থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স Logo পুরুষরা বেশি হাসেন নাকি নারীরা Logo প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী Logo নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক

১২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠালো পুলিশ

বড়লেখা সীমান্তে পুশইন করা সেই ১৬ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 192
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১২ জন রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে তাদের পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। একইসঙ্গে আটক হওয়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন-মো. শফি (৩৩), আরুফা বেগম (৩০), মো. সেলিম (১৮), মো. ইউসুফ (১০), মো. ইসলাম (৭), ফুরজিনা (৬ মাস), রশিদা বেগম (২৮), মো. ইব্রাহিম (১০), মো. রহিম (৮), মো. আসলাম (৬), মো. এহেসান (৩) ও হোসনে আরা (৮ মাস)। রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আর আটক বাংলাদেশি নাগরিকরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মো. আব্দুল হামিদ (৪২), নরসিংদীর আমদিয়ার সেলিনা বেগম (৩৫), কুমিল্লা কোতোয়ালির মাঈন উদ্দিন (৩৪) ও আলো আক্তার মীম (১২)।

বিজিবি জানায়, সোমবার (২৩ জুন) ভোরে সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে সকালে স্থানীয়দের সহায়তায় বিজিবির লাতু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পালংখালী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কয়েকজনের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থী কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের ফটোকপি উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা মঙ্গলবার বিকেলে বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের পুলিশ স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠালো পুলিশ

বড়লেখা সীমান্তে পুশইন করা সেই ১৬ জনের পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫