০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

বড়লেখায় পুলিশের ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ প্রস্তুতির মহড়া

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 77
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের​ বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে বড়লেখা থানা প্রাঙ্গণ ও পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই মহড়া পরিচালনা করা হয়।

জানা যায়, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।

​মহড়ায় বড়লেখা থানা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল—যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা চালিয়ে নেওয়া।

​মহড়া শেষে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও শাণিত হয়।”
তিনি আরও বলেন, বড়লেখার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

ষাটমাকণ্ঠ /আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পুলিশের ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ প্রস্তুতির মহড়া

আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬