০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে

বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-১

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 100
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে কমিউনিটি সেন্টার হতে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ মোঃ কামরান আলী (২৫) নামে ১ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার রাতে এসআই মোঃ আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে মালামাল সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মোঃ আলী আকবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত ১০ ঘটিকা হইতে ১৯ জুন সকাল ৭ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা উপজেলার ১০নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের গাংকুল হাজী জামাল কমপ্লেক্স (কমিউনিটি সেন্টার) এর অফিস কক্ষ থেকে ১টি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। উক্ত ঘটনার পর বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে চোরকে গ্রেফতার সহ বাদীর চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৫৫ হাজার ৯৫০ টাকা। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত গ্রীণক্যাব অটোরিক্সা উদ্ধার করা হয়। যার মুল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, চুরি হওয়ার পর বাদী থানায় ৪৫৭/৩৮০ দারায় একটি মামলা (নং-২৩,-২১/০৬/২০২৬) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হই। আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ষাটমাকণ্ঠ /আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-১

আপডেট সময় : ১০:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬