০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 23
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজের ছয় মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) চার বছর মেয়াদি মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন করেছে। হোস্টেল সুবিধাসহ এ বৃত্তির মোট আর্থিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা (প্রায় ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার)।

গত ১৮ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান নির্বাচিত শিক্ষার্থীদের চিঠির মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করার সুযোগ পাবে। প্রতিটি শিক্ষার্থী বছরে ১৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি সুবিধা পাবে, যা তাদের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে সহায়তা করবে।

জানা যায়, এ বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত AUW Maths & Science Summer School 2026 প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়। সেভরন বাংলাদেশের স্পন্সরশিপে তারা এ প্রোগ্রামে অংশ নেয়।

প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর বিভিন্ন পরীক্ষা, এক মাসব্যাপী কার্যক্রম এবং শিক্ষার্থীদের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সাতজনকে এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রদান করা হয়। নির্বাচিত সাত শিক্ষার্থীর মধ্যে ছয়জনই উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি এবং সুমাইয়া খান রুবাইয়া।

এছাড়া একই স্কলারশিপ অর্জন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। পাশাপাশি উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী কুহেলি দাস ও সুহানা আক্তার এ বছর ‘Emerging Women Leader in STEM’ সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এক যৌথ বিবৃতিতে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, গত বছরও AUW Maths & Science Summer School প্রোগ্রামের মাধ্যমে উইমেন্স মডেল কলেজের দুই শিক্ষার্থী তছলিমা ও বুশরা স্কলারশিপ লাভ করে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন

আপডেট সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬