সংবাদ শিরোনাম ::
জুড়ীতে আব্দুল বাছিতের মতবিনিময়, সমর্থকদের মোটরসাইকেল শোডাউন
মোঃ ইয়াছিন আলী সামু, জুড়ী
- আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 77
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল বাছিতের মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে জায়ফরনগরে তাঁর নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকেরা অংশ নেন।
সভায় আসন্ন নির্বাচন, ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সমস্যা ও স্থানীয় মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। আব্দুল বাছিত উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন কথা শোনেন এবং নির্বাচিত হলে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
সভা শেষে তাঁর সমর্থকেরা মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


























