১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 471
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অভিভাবক-শিক্ষক হাতে হাত ধরি, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল (এনসিএম) উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও চারিত্রিক গঠন এবং অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফারজানা ফেরদৌস ও নিত্যলাল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুর রব।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল আহমদ, প্রদীপ কুমার বর্মন ও মুন্না আহমদ এবং অভিভাবক প্রতিনিধি শহিদুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই শিক্ষার্থীদের সাফল্যের জন্য যথেষ্ট নয়। তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও চারিত্রিক গুণাবলি বিকাশের পাশাপাশি দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিয়মিত শিক্ষক-অভিভাবক মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানের পড়াশোনা ও সার্বিক অগ্রগতির বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষকরা মতবিনিময় করেন।

ষাটমাকন্ঠ/এমরান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬