০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 37
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে যানজট, অবৈধ পার্কিং ও বিশৃঙ্খলা নিরসনে প্রশাসনের চলমান অভিযানে বাধা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। তিনি বলেছেন, জনস্বার্থে পরিচালিত অভিযানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, এমনকি দলের কোনো ব্যক্তি জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শওকতুল ইসলাম বলেন, গত ১৯ আগস্ট কুলাউড়া শহরে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টের পর সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার তিনি নিন্দা জানান। তিনি বলেন, শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনের লক্ষ্যেই প্রশাসন অভিযান পরিচালনা করছে। এ ধরনের জনস্বার্থমূলক কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান পরিচালনারও পরামর্শ দেন তিনি।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মুন্তাজিম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক তাহমিনা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম আহসান উদ্দিন, কমরেড আব্দুল লতিফ, নির্মাল্য মিত্র সুমনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

যানজট নিরসনে মোবাইল কোর্ট, শ্রমিকদের অবরোধ

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ড গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে গত ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় শহরের বিভিন্ন স্থানে সর্বোচ্চ দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের নেতৃত্বে কুলাউড়া শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে সাইদুর রহমান নামে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি সিএনজি স্ট্যান্ডের ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-২৩৫৯) সাধারণ সম্পাদক আলমাছ আহমদের নেতৃত্বে সিএনজি অটোরিকশা চালকেরা সড়কে গাড়ি রেখে প্রায় এক ঘণ্টা অবরোধ সৃষ্টি করেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় তারা প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে এমপি শওকতুল ইসলামের নির্দেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, আগামী ২৫ আগস্ট এমপি শওকতুল ইসলামের উপস্থিতিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

আপডেট সময় : ১০:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬