১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 13
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি এতে অংশ নিতে পারেননি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি এবং চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ ছাড়া গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ সময় কমিটির সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী বৈঠকে বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও অর্জনকে দেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করা হয়। এসব প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬