নবনিযুক্ত অধ্যক্ষকে এডুকেশন সোসাইটির ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 282
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ফৌজিয়া আজিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘এডুকেশন সোসাইটি’।
সম্প্রতি কলেজে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক এবং এডুকেশন সোসাইটির বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান, শিক্ষক পরিষদের সম্পাদক রিজওয়ানা মতিন, শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নিরঞ্জন চন্দ্র ভৌমিক, হাসিনা ফেরদৌস, উম্মে হাবিবা, এডুকেশন সোসাইটির উপদেষ্টা বিধান চক্রবর্তী, মাহবুবুর রহমান রনি ও সাদেকুর রহমান সাত্তার।
এডুকেশন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বাহার উদ্দিন, সহসভাপতি সমরজিৎ হালদার, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সন্দ্বীপ কুমার দেব, ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান অনিক, ধর্ম সম্পাদক জুবায়ের আহমদ, সহক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে এডুকেশন সোসাইটির উপদেষ্টা বিধান চক্রবর্তী সংগঠনের বর্তমান কমিটির নেতাদের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অধ্যক্ষকে অবহিত করেন। এ সময় সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অধ্যাপক ফৌজিয়া আজিজ সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় এডুকেশন সোসাইটির বিভিন্ন কার্যক্রমে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নবনিযুক্ত অধ্যক্ষ।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




















