১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

জুড়ীতে হামলা-নির্যাতন ও জমি দখলের অভিযোগে মানববন্ধন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহত শুভেন্দ্র মল্লিকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) জালালপুর মাদ্রাসা মাঠে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নুর উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন আখমল হোসেন।

সমাবেশে বক্তব্য দেন সফিক আহমদ, আব্দুল করিম বাচ্চু, মাসুদ আহমদ, সাদ্দাম আহমদ, জসিম উদ্দিন, রুবেল আহমদ ও বাবেল মাহমুদ।

বক্তারা অভিযোগ করেন, রুনা বেগম এবং তাঁর দুই ছেলে রোহান ও মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় হামলা-নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের সঙ্গে জড়িত। তাদের দাবি, এসব ঘটনার শিকারদের মধ্যে আহত শুভেন্দ্র মল্লিকও রয়েছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও কামনা করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে হামলা-নির্যাতন ও জমি দখলের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬