১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ষাটমাকন্ঠ প্রতিবেদক, বড়লেখা
  • আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 90
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। রোববার বড়লেখা ও জুড়ী উপজেলার পাহাড়ি ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের বড়লেখা শাখা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির ভূমি সমস্যার সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাজেট বরাদ্দসহ ১৪ দফা দাবি তুলে ধরা হয়।

বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মী। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহসভাপতি রিপন কুর্মী ও বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুমের।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি আদিবাসীদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমেদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি তামলিমন বারে, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ এবং কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারে প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬