১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 31
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য ও বড়লেখা-জুড়ী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় জাতীয়তাবাদী পরিবার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় দাসের বাজার আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী অংশ নেয়।

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য ও বড়লেখা-জুড়ী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক শফিউল ইসলাম, দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল কুমার দাস, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, দাসের বাজার আদর্শ কলেজের প্রভাষক নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য ফয়সল আহমদ, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, মালিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপু রঞ্জন দাস, বিএনপি নেতা হাফিজুর রহমান ফাহিম, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাহিমুল ইসলাম, তালিমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামিম আহমদ, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬