১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাত নম্বর খাসিয়া পুঞ্জি ও চা-বাগান এলাকায় ভৌগোলিক বিচ্ছিন্নতা ও সচেতনতার অভাবে শিশুরা প্রায়ই বাল্যবিবাহসহ নানা ঝুঁকির মুখে পড়ে। শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুসুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আন্তর্জাতিক সংস্থা কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সময় বক্তারা বলেন, কোনো বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তা বন্ধের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করতে হবে। পাশাপাশি নিয়মিত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল এবং শিশু আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। শিশু নির্যাতন, সহিংসতা বা অন্য কোনো ঝুঁকির ঘটনা ঘটলে সরকারি জাতীয় জরুরি সেবা (১০৯৮ ও ৯৯৯) ব্যবহারে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা করতে হবে।

কমিটিতে এলডিসি চেয়ারম্যান প্রবীন সন সুছিয়াং, ইউপি সদস্য সমিরন মুন্ডা, অভিভাবক প্রতিনিধি বকুল বাউরি ও লুশিয়া বারে, নারী প্রতিনিধি শ্রীমতী বাউরি, সাংবাদিক অজিত রবিদাস, যুব প্রতিনিধি চঞ্চল ব্যানার্জি, শিক্ষক প্রতিনিধি নেবেল আমলেনরং এবং শিশুসুরক্ষা প্রতিনিধি রীতা সুছিয়াংকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কমিটির মাধ্যমে সাত নম্বর খাসিয়া পুঞ্জি ও আশপাশের চা-বাগান এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং নির্যাতন ও সহিংসতা থেকে শিশুদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬