০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

উৎসবমুখর পরিবেশে শুরু হলো আব্দুল মুক্তাদির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সালমান হোসেন, জুড়ী
  • আপডেট সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 115
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে “মরহুম আব্দুল মুক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। আজ জুড়ী উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এই টুর্নামেন্টের।

ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জুড়ী-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকিন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন এবং মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে শুরু হলো আব্দুল মুক্তাদির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬