০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৪৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হলো ব্রাজিলের দাপুটে জয় দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। সেই চাপের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি স্কটিশরা। শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও মাথেউস কুনিয়ার এক গোলের সুবাদে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।

মায়ামির গরম রাতে ব্রাজিলের আক্রমণের গতি যেন শুরু থেকেই স্কটল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের খাতা খুলে দেন ভিনিসিয়ুস। এরপর পুরো ম্যাচজুড়েই স্কটিশ ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

প্রথমার্ধের মাঝামাঝি সময় আরেকবার বল জালে জড়িয়েছিলেন ভিনি। তবে ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। কিন্তু তাতে দমে যাননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি ব্রাজিলের হাতে। মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ছিলেন অসাধারণ। তার দুর্দান্ত একক প্রচেষ্টার পর ৬০ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন মাথেউস কুনিয়া। এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল, তবে স্কোরলাইন আর বাড়েনি।

তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৬ মিনিটে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে মাঠে ফেরেন ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ। শেষ দিকে একটি শটও নেন তিনি, যা সহজেই রুখে দেন স্কটিশ গোলরক্ষক। তবুও নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য ছিল এই রাতের সবচেয়ে বড় সুখবর।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে মরক্কো। আর স্কটল্যান্ডের ভাগ্য ঝুলে আছে অন্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে।

ভিনিসিয়ুসের দুরন্ত ফর্ম, মাঝমাঠে গিমারায়েসের নেতৃত্ব এবং নেইমারের প্রত্যাবর্তন— সব মিলিয়ে নকআউট পর্বের আগে ভয়ঙ্কর রূপেই নিজেদের ঘোষণা দিল ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ তারকার স্বপ্ন এখনো উজ্জ্বলভাবেই বেঁচে আছে সেলেসাওদের হৃদয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার

আপডেট সময় : ০৬:৪৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬