০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর

কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 173
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে এবং কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সহ-সভাপতি রুবেজ আহমদ রুবেলের আয়োজনে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় কাদিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মহি উদ্দিন রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জামাল আহমদ তফাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি আব্দুল জলিল সেফুল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক মিয়া ফাতু, সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, বর্তমান সভাপতি মুক্তার আহমদ, সহ-সভাপতি আতাউর রহমান সেন্টু এবং কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা রুবেজ আহমদ রুবেল।

বক্তারা তাদের বক্তব্যে কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা সমাজকল্যাণ ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রবাসী রুবেজ আহমদ রুবেলের উদ্যোগে ১০টি অসচ্ছল পরিবারের কর্মক্ষম সদস্যদের জন্য কাতারে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়।

এ সময় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি আব্দুল জলিল সেফুল কাদিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের একটি করে মসজিদের জন্য ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে প্রবাসী নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নেতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬