০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম Logo কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ Logo শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান Logo বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা

অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 28
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকা দেশবরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি এই শিল্পীর চিকিৎসার নগদ অর্থসহ যাবতীয় সব দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পের সুফিয়া একাডেমির ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউ‌ন্ডেশ‌নের চিফ কো-অর্ডিনেটর মো. আ‌মিনুল ইসলাম। এ সময় ফাউ‌ন্ডেশ‌নের কোঅর্ডিনেটর মো. আ‌মির হো‌সেন মিয়া উপ‌স্থিত ছি‌লেন।

বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসা অর্থের অভাবে আটকে আছে এমন একটা সংবাদ নজ‌রে এলে এ সহায়তা করে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।

সহায়তা গ্রহণের পর কাঙালিনী সুফিয়া ব‌লেন, আ‌মি বেশ ক‌য়েক‌দিন ধরে অসুস্থ। চিকিৎসার অভা‌বে কোথাও যেতে পার‌ছি না। আমার ডান হা‌তও ভে‌ঙে আছে। এ অবস্থায় আমার চি‌কিৎসার জন্য টাকা দেয়ায় আমি আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, লোকগানের এক মুকুটহীন সম্রাজ্ঞী কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। তাঁর কণ্ঠের মায়ায় মুগ্ধ দেশ-বিদেশের অসংখ্য শ্রোতা। মানুষের মুখে মুখে শোনা যায় তাঁর বিভিন্ন জনপ্রিয় গান। সারাজীবন গান গেয়েছেন, কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

গত ১১ জুন রাজবাড়ীর নিজ বাড়ির বাথরুমে মাথা ঘু‌রে প‌ড়ে যান কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন ধ‌রে অ‌র্থের অভা‌বে চি‌কিৎসা বন্ধ ছিল সু‌ফিয়ার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন

আপডেট সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬