০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 143
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভেঙে প্রবাসীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলা বিশিষ্ট একটি রেস্ট হাউজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, আমাদের প্রবাসীরা তাদের কার্ড প্রদর্শন করে এই রেস্ট হাউজ ব্যবহার করতে পারবেন। প্রবাসীদের কল্যাণে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী।

শনিবার (৭ মার্চ) দৈনিক জৈন্তা বার্তা’র ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের সরকার সহযোগীতা করবে। তিনি আরও বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইতোমধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এসময় তিনি দৈনিক জৈন্তা বার্তা’র সমৃদ্ধি কামনা করেন এবং সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে পত্রিকাটির সাংবাদিক কলাকুশলী সহ সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে প্রবাসীদের জন্য অত্যাধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হবে- আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬