১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা, উদ্বেগে স্থানীয় হিন্দু সম্প্রদায়

জৈন্তাপুরে মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 56
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামের শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে মন্দিরের পূজা-অর্চনা ঘরের স্টিলের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, রুপার সামগ্রী, পিতলের মূর্তি, কাঁসার বাসনপত্র ও নগদ টাকা নিয়ে গেছে।

মন্দিরের পুরোহিত রাজন দেবনাথ জানান, চোরেরা মহাদেবের চূড়ায় থাকা রুপার গঙ্গা, মাথার চাঁদ, স্বর্ণের সাপ ও বেলপাতা, রুপার হার, স্বর্ণের তুলসী পাতাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ছাড়া চারটি পিতলের মূর্তি, কাঁসার ১০টি গ্লাস, ১০টি বাসন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন মন্দিরের পুরোহিত।

রাজন দেবনাথ বলেন, ‘আমাদের দীর্ঘ ৩০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি এক রাতেই নিমিষে শেষ হয়ে গেল।’

চুরির খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও মন্দিরটি পরিদর্শন করেন।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। নেতৃবৃন্দ দ্রুত চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা, উদ্বেগে স্থানীয় হিন্দু সম্প্রদায়

জৈন্তাপুরে মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬