১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৭:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 90
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাঁদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালির ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী আবদুস সত্তার মিয়া (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাঁদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা। আবদুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।

স্বজনেরা জানান, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে এবং দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাঁরা রায়নগরের বাসায় গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া বলেন, ‘রায়নগরের বাসায় মা-মামি একাই থাকতেন। তাঁদের সঙ্গে একজন কাজের মেয়ে থাকত।’

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যরা কাজ করছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬