০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

সৌদি আরবে বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ: গ্রিন কার্ড প্রোগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 325
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরব এখন বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে। দেশটির বিশেষ রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ পাওয়া যায়, যা সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত। এর মাধ্যমে কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই সৌদিতে বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ মিলবে। ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য অর্থনীতি শক্তিশালী করা এবং বিদেশি মেধা ও বিনিয়োগ আকৃষ্ট করা।

সুবিধাগুলো কী কী?

প্রোগ্রামের আওতায় আবেদনকারীরা পাবেন:

  • পরিবারসহ সৌদি আরবে বসবাসের অনুমতি।
  • নিজস্ব ব্যবসা শুরু করা বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।
  • সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ (মক্কা, মদিনা ও সীমান্ত এলাকায় প্রযোজ্য নয়)।
  • নিজ দেশে অবাধে যাতায়াতের সুবিধা।
  • স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

রেসিডেন্সির ধরন

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি দেওয়া হয়:

১. স্থায়ী রেসিডেন্সি : এককালীন ৮ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকা) ফি দিতে হবে। এটি আজীবন বৈধ।
২. নবায়নযোগ্য রেসিডেন্সি : প্রতিবছর ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি প্রায় ৩৩ লাখ টাকা) দিতে হবে। এটি প্রতি বছর নবায়নযোগ্য।

আবেদন করার শর্ত

  • আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।
  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।
  • বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
  • আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হবে।

আবেদন করার প্রক্রিয়া

আবেদন করা যাবে অনলাইনে pr.gov.sa ওয়েবসাইটে। সেখানে অ্যাকাউন্ট খুলে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনুমোদন পেতে সময় লাগতে পারে ১ থেকে ৩ মাস।

উল্লেখ্য, রেসিডেন্সি পেলেও সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না। মক্কা, মদিনা এবং সীমান্ত এলাকায় সম্পত্তি কেনা যাবেনা।নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

ষাটমা/এমরান/সূত্রতথ্য/আন্তর্জাতিক ডেস্ক

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ: গ্রিন কার্ড প্রোগ্রাম

আপডেট সময় : ০৮:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫