০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 410
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়ের পরিচালনা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান শিক্ষক আশুক আহমদ, সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি সেন, বদরুল হক ও সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক বেলাল আহমদ ও ফারজানা ফেরদৌস এবং অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য অলিউর রহমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রধান শিক্ষক আশুক আহমদের নেতৃত্বে শিক্ষার্থীরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।

এরপর ‘মাদক সমস্যা মোকাবিলায় প্রশাসনের চেয়ে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিষয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি সেন। বিচারক ছিলেন ফারজানা ইয়াসমিন, প্রদীপ কুমার বর্মন ও নিত্যলাল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতিউর রহমান।

শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬