০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

ক‍্যাম্পাসকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান মোনাশ বিশ্ববিদ্যালয়। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর (Research Master’s) ও পিএইচডি (PhD) প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদান করবে। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের খ্যাতিমান সেনানায়ক স্যার জন মোনাশের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আসছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই-

* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* একাডেমিক ফলাফল সন্তোষজনক হতে হবে।
* মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামের অফার লেটার থাকতে হবে।
* গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা সমমানের টোয়েফল স্কোর থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় যেসব নথি জমা দিতে হবে-

* বৈধ পাসপোর্ট
* পাসপোর্ট সাইজের ছবি
* একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
* মোটিভেশন লেটার
* গবেষণা প্রস্তাব (Research Proposal)
* রেফারেন্স বা সুপারিশপত্র
* হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
* আইইএলটিএস একাডেমিক বা টোয়েফল স্কোর

স্কলারশিপের সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন-

* সম্পূর্ণ টিউশন ফি
* আবাসন ব্যয় ও রিলোকেশন ভাতা
* নিয়মিত লিভিং অ্যালাউন্স
* বই ও অন্যান্য কোর্স উপকরণের ব্যয়
* স্বাস্থ্যবিমা বা স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬