০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৪’শ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 338
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী অভিযান চলাকালে পালিয়ে যান।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের কর্মকর্তারা। অভিযানে গ্রেপ্তার হন- হাসিনা বেগম (৩৭)। তিনি উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। এ সময় তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা দুটি পৃথক পলিপ্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০০ পিস, যার মোট ওজন ৪০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪’শ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬