০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়া কাদিপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 131
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মো জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার সদস্য সচিব জাহিদ আল ফেরদৌস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো মোক্তার, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এ টি এম সুলেমান হোসেন, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রকিব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ইউপি সদস্য রেখা রাণী দাস, এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ, কাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিপক মল্লিক, মিন্টু মল্লিক, সুমন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি মো ওমর ফারুক বলেন , আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া কাদিপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

আপডেট সময় : ০৯:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫