বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬
- আপডেট সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 83
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরির মামলার আসামিসহ ৮ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ৯৯ পিচ শার্ট উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার কুলাউড়া থানা এলাকা থেকে চোরাই মালামালসহ আসামী মোঃ ফখর উদ্দিন(৪১) কে এবং উপজেলার বিভিন্ন স্থানে থেকে ৫ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ ফখর উদ্দিন সিলেট জেলার জৈন্তাপুরের আসামপাড়া এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। অন্যান্য পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- উপজেলার গল্লাসাঙ্গন এলাকার মইন উদ্দিনের ছেলে আবু সাইদ, শ্রীধরপুর এলাকার ইসমাইল আলীর ছেলে আব্দুল আল মামুন, সিলেট জেলার বালাগঞ্জের আছর উল্লাহর ছেলে সুমন মিয়া (বর্তমান ঠিকানা লুৎফর রহমান এর ভাড়াটিয়া পাখিয়ালা), ০৭ভনং কাশেমনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ হাছান আহমদ এছাড়া সাজাপ্রাপ্ত আসামি পাকশাইল ইউনিয়নের রংপুর- মনারাই এলাকার মৃত নূর উদ্দিনের স্ত্রী কোকিলা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বড়লেখা পৌরশরের হাজিগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের সোনারগাঁ বেবীশপ দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা চোর বাচ্চাদের বিভিন্ন সাইজের আনুমানিক ২০০ পিছ শার্ট চুরি করে নিয়ে যায়। যার বর্তমান মূল্য অনুমান ৪০ হাজার টাকা। এ বিষয়ে বড়লেখা থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১২)। পরবর্তীতে পুলিশ সিসি টিভি ফুটেজ পর্যালোচনা মাধ্যমে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরাই ৯৯ পিচ শার্টসহ আসামী মোঃ ফখর উদ্দিনকে কুলাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে।
এবিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






















