নাট্য ও সাংস্কৃতিক সংগঠন
জুড়ীতে “অন্বেষা”-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 142
মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ” অন্বেষা”-এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় জুড়ী থানা সংলগ্ন শাহজালাল পার্টি সেন্টারে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি গীতিকার মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জুড়ী থিয়েটারের আহবায়ক মোঃ আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাট্যযোদ্ধা সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি চলচ্চিত্র অভিনেতা মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা থেকে আগত বিশিষ্ট নাট্য নির্মাতা ও নাট্যকার শরীফ মোঃ বেদুইন হায়দার লিও, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর যন্ত্র ও সংগীত শিক্ষক প্রসাদ দাস, জুড়ী থিয়েটারের সদস্য সচিব শিক্ষক বিভাস রুদ্রপাল, সিলেট বেতারের নিয়মিত যন্ত্রশিল্পী শ্রীকান্ত দাস।
সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা জুড়ী উপজেলার সাবেক স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান প্রয়াত এম.এ মুহিত আসুক এবং বিশ্বজিত সেনগুপ্তের সংগঠনের জন্য ত্যাগ ও কর্মকান্ডের স্মৃতিচারণ এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করেন। এছাড়াও অন্বেষা’র প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা সংগঠনের হয়ে সার্বিক কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে বয়সের ভারে আজ ঘরবন্দী, সভায় বক্তারা তাঁদেরও সুস্থতা ও সুখী জীবন কামনা করেন।
পরে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

























