কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 56
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৯ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি শওকতুল ইসলাম।
বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খান খছরু এবং শিক্ষক সুমন আহমদ নিয়াজী।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুমন আহমদ চৌধুরী, ময়ুব আলী ও ওয়াহিদ আহমদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা সংসদ সদস্য শওকতুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।


























