০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 151
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফ্লেস ইউকে-এর চিকিৎসকরা।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির ১০ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। এ সময় তারা সিলেটে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে সিসিকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি চিকিৎসক ও আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ স্বাস্থ্যসেবার পরিধি ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সেলফ্লেস ইউকের মতো সংগঠনের সহযোগিতায় ভবিষ্যতে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প, জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার সুযোগ তৈরি হবে, যা নগরবাসীর জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

চিকিৎসক প্রতিনিধি দল সিলেটের মানুষের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা উদ্যোগ বাস্তবায়নে সিসিকের সঙ্গে অংশীদারিত্বের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং সেলফ্লেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সেলফ্লেস ইউকের প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ এবং ডা. জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল

আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬