০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ, বিশেষ মেডিকেল ক্যাম্পে মিলছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 189
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২০ জুলাই কুলাউড়া উপজেলার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক দল বন্যাদুর্গত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এর আগে ১৯ জুলাই রাজনগর উপজেলার হরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও একই ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্যার কারণে অনেক এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশি, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দুর্গত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও পর্যায়ক্রমে একই ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চালানো হবে, যাতে দুর্গত মানুষ দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন।

সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ, বিশেষ মেডিকেল ক্যাম্পে মিলছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬