০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও সহযোগী গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 223
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ (৪৮) ও তার সহযোগী কামাল আহমদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) এলাকার মৃত উজির আহমদের ছেলে। তিনি একই ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।অপরদিকে তার সহযোগী কামাল আহমদ পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পৃথিমপাশার রবিরবাজার শফিক মিয়ার মার্কেট সংলগ্ন অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে মুহিব ও কামালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ইয়াবা ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহিব আহমদ ও কামাল আহমদকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও সহযোগী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫