জুড়ীতে নিসচার ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 82
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দেশব্যাপী সড়ক নিরাপত্তা আন্দোলনের অগ্রণী এই সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো জুড়ীতে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা চত্বরে জুড়ী উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ এবং সঞ্চালনায় ছিলেন সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন শান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন,
দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য নয়ন মিয়া, জালাল মিয়া, বিল্লাল মিয়া প্রমুখ।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাইট চৌমুহনী ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে নিসচার ভূমিকা ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে নীরবে মিলনায়তনে দাঁড়িয়ে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া আয়োজন করা হয়। ৩২ বছরের পথচলাকে সামনে রেখে—নিরাপদ সড়কের প্রত্যয়ে নতুন উদ্দীপনাতেই এগিয়ে চললো নিসচা জুড়ী।
























