০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 54
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁকে ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে ক্যান্টিন বয় সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওই ঘটনায় পরের দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। মামলায় দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে (২২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা।

ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্য অভিযুক্তদের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬