১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত Logo ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ Logo কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী Logo জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল Logo দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত Logo এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন Logo সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন Logo জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 108
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি ও দাখিলে এ+ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার গ্রান্ড শাপলা কনভেনশন হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে চার শতাধিক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জুড়ী উপজেলা সভাপতি ইউসুফ বিন হামিদের সভাপতিত্বে এবং জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ ও জুড়ী উপজেলা সেক্রেটারি জাবির হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন, মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সাবেক জেলা সভাপতি মো. আজিম উদ্দিন, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাহিত্য সম্পাদক তারেক রহমান, মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান এবাদ, জেলা মিডিয়া বিভাগীয় সদস্য এম. আব্দুল্লাহ, জুড়ী দক্ষিণের সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম আজিম, জুড়ী পূর্ব অর্থ সম্পাদক মুশতাক আহমদ শাফিয়ান, টি.এন.খানম সরকারি কলেজ শাখার সভাপতি সাইদুল ইসলাম হৃদয় এবং নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ রেদোয়ানুল মাহবুবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

আপডেট সময় : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬