০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জুড়ীতে নিসচার ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 81
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দেশব্যাপী সড়ক নিরাপত্তা আন্দোলনের অগ্রণী এই সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো জুড়ীতে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা চত্বরে জুড়ী উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ এবং সঞ্চালনায় ছিলেন সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন শান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন,
দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য নয়ন মিয়া, জালাল মিয়া, বিল্লাল মিয়া প্রমুখ।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাইট চৌমুহনী ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে নিসচার ভূমিকা ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে নীরবে মিলনায়তনে দাঁড়িয়ে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া আয়োজন করা হয়। ৩২ বছরের পথচলাকে সামনে রেখে—নিরাপদ সড়কের প্রত্যয়ে নতুন উদ্দীপনাতেই এগিয়ে চললো নিসচা জুড়ী।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে নিসচার ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫