০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক Logo কোর্স ফর রোভার মেট সম্পন্ন করলেন সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৮ সদস্য

সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 44
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীতে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে রোববার (৩০ আগস্ট) রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মিনহাজ সামাদ চৌধুরী সিলেট নগরীর শাহজালাল উপশহরের বি-ব্লকের বাসিন্দা। তার পিতার নাম এ এস সামাদ চৌধুরী। তিনি পেশাগতভাবে ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নামের একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মিনহাজ বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের স্ত্রী শারমিন বেগম জিডিতে উল্লেখ করেন, মিনহাজ তার অফিসের কাজের বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কিছু জানাতেন না। শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির এসআই শোভন রায় জানান, নিখোঁজ মিনহাজ সামাদ চৌধুরীর সর্বশেষ অবস্থান উপশহর এলাকায় পাওয়া গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ

আপডেট সময় : ০৪:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬