০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নেপালে আকস্মিক বন্যার তান্ডবে ৩৮৪ পর্যটক নিখোঁজ Logo হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৫০ Logo বড়লেখা প্রাইম বাজাজে ২ দিন ব্যাপী আকর্ষণীয় অফার ও আগামীকাল ফ্রি সার্ভিসিং ক্যাম্প Logo দক্ষিণ সুরমা সরকারি কলেজে ইসলামি সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত Logo জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ Logo শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা আবুল হোসেন Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা

দক্ষিণ সুরমা সরকারি কলেজে ইসলামি সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

জামিউল হাসান আরাফ, ক‍্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 19
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে দক্ষিণ সুরমা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ইসলামি সংস্কৃতি উৎসব-২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সমৃদ্ধ নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মইনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং ইসলামি সংস্কৃতি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ।

ইসলামি সংস্কৃতি উৎসব উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ-নাত, ইসলামি সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায়।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, মানবিকতা ও ইসলামী সংস্কৃতির চর্চা আরও সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ সুরমা সরকারি কলেজে ইসলামি সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬