০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি

লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান

লিডিং ইউনিভার্সিটি প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 6
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষ জনবল গড়ে তুলতে প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও শিল্প বিপ্লবের যুগে রোবটিকস, ইলেকট্রনিকস ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই ব্যবহারিক শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রতি মনোযোগী হতে হবে।

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তত্ত্বাবধানে এবং লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাবের আয়োজনে চার মাসব্যাপী রোবটিকস কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইইই বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রোবটিকস কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি বিষয়ে নিয়মিত চর্চা ও নতুন কিছু শেখার আগ্রহ শিক্ষার্থীদের এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রযুক্তিভিত্তিক কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাবকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক রোবটিকস শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোবটিকস ওয়ার্কশপ স্থাপনের প্রস্তাবের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনে একটি আধুনিক রোবটিকস ল্যাব স্থাপনের আশ্বাস দেন।

সমাপনী অনুষ্ঠানের আগে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ও বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন রোবটিকস প্রজেক্ট পরিদর্শন করেন। পরে প্রজেক্ট প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থী গ্রুপের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাবের উপদেষ্টা কুলসুমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সহ-উপদেষ্টা ও কর্মশালার প্রশিক্ষক তন্ময় চৌধুরী সোহেল এবং ক্লাব প্রেসিডেন্ট আল আবিদ খান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন ইইই বিভাগের শিক্ষার্থী আদিতি ধর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ফারদিন আহমেদ।

শিক্ষার্থী দেবস্মিতা বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬