০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে বই পড়ার বিকল্প নেই: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী Logo জাবিতে ‘Geoscience for Sustainable Development’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত Logo সিলেটে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতনতামূলক কর্মশালা Logo বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুনাই নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ Logo যুদ্ধের ৬ মাসে ইরান-যুক্তরাষ্ট্রের কে জিতল, হারল Logo মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা দিলো মৌলভীবাজার শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম

মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা দিলো মৌলভীবাজার শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 31
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক বৃত্তি প্রদান করেছে ‘শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম, মৌলভীবাজার’। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ও বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়েছে। এর মধ্যে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন এবং ৮টি মাদরাসার ১৬ জন শিক্ষার্থী রয়েছেন। সংবর্ধনার অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সংগঠনের সভাপতি ড. মো. আবু তাহের-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবুল উদ্দিন খান ও নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের এই উদ্যোগ অসচ্ছল শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে দারুণ অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ গিয়াস উদ্দিন, সৈয়দ তওফিক আহমদ, মোশতাক আহমদ মম, শাহাদাৎ হোসেন, সৈয়দ শাহীন মিয়া, মেরাজ চৌধুরী ও জোসেফ চৌধুরী। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের মতামত ও অনুভূতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা দিলো মৌলভীবাজার শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম

আপডেট সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬