০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফলাফলের পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে গুরুত্বারোপ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দক্ষিণ সুরমা সরকারি কলেজ

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 61
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য ও প্রতিভার স্বীকৃতি দিতে সোমবার (৩১ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অবদান রাখা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আতীকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলম ও বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. মামুনুর রশিদ। জীববিজ্ঞান বিভাগের প্রভাষক কাজরী রানী ধরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আতীকুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই আলাদা প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। কেউ পড়াশোনায় ভালো, কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এসব সুপ্ত প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর যোগ্যতা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত চর্চা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।

বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. মামুনুর রশিদ তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য তাঁকে আনন্দিত করে। তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলম বলেন, শিক্ষার্থীদের অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভার প্রকাশ ঘটায়। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ময়নুল হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান ও আইসিটি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরাও সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ অডিটোরিয়াম। কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতিও ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রভাষক কাজরী রানী ধর বলেন, শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মেধা, প্রতিভা ও যোগ্যতার যথাযথ ব্যবহারের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফলাফলের পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে গুরুত্বারোপ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দক্ষিণ সুরমা সরকারি কলেজ

আপডেট সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬