০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত Logo ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ Logo কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী Logo জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল Logo দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত Logo এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন Logo সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন Logo জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত

সৈয়দা তামান্না ইসলাম, মুরারিচাঁদ কলেজ
  • আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 20
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দ, উচ্ছ্বাস, খেলাধুলা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের আয়োজনে শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং, শ্রীপুর চা বাগান ও নলঝুরি মাঠে দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শিক্ষা সফরে মুরারিচাঁদ কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইমতিয়াজ তানভীর এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. জুয়েল আহমেদসহ ডিগ্রি ক্লাবের সদস্যরা অংশ নেন। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

সফরের প্রথম গন্তব্য ছিল শ্রীপুরের মনোরম চা বাগান। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে উপভোগ করেন আনন্দঘন সময়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ তৈরি হয়।

এরপর সফরকারীরা যান সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে। প্রচণ্ড গরমের ক্লান্তি দূর করতে জাফলংয়ের স্বচ্ছ পানির শীতল স্পর্শ সবাইকে মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি শিক্ষার্থীরা সেখানে আনন্দঘন সময় কাটান।

শিক্ষা সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হয় নলঝুরি মাঠে। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। এর মধ্যে ছিল মোরগ লড়াই, সৃজনশীল অভিনয় এবং র‍্যাফেল ড্র। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকরা।

আয়োজকরা জানান, মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাব শিক্ষার্থীদের জন্য একটি পরিবারের মতো। এই শিক্ষা সফরে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিগ্রি ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অংশগ্রহণকারী দুই শিক্ষককে। আনন্দ ও স্মৃতিময় নানা মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর ২০২৬।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬