মুরারিচাঁদ কলেজে ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা
- আপডেট সময় : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 123
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ আগস্ট দুপুর ১২টায় বাংলা বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় এবং পরবর্তীতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিলুফার খানম। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক অঞ্জনা রানী দে, জিনি বেগম, মোহাম্মদ জাহেদুজ্জামান ও এস. এম. আনোয়ারুজ্জুমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বাংলা বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আরিফ আহমদ, প্রতীক সিংহ, বিশাল দেবরয়, জসীম উদ্দীন, মৌমিতা দেবনাথ ও পুষ্পিতা দেবনাথকে সংগঠনের ছাত্র উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নতুন কমিটির মাধ্যমে ঐকতানের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগীয় প্রধান প্রফেসর নিলুফার খানম নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। ঐকতানের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।”
সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন বলেন, একটি সাংস্কৃতিক সংগঠনের সফলতার জন্য শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঐকতানের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা
নবগঠিত কমিটিতে মুখ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত। যুগ্ম মুখ্য সম্পাদক হয়েছেন জুলফিকার হাসান। সহকারী মুখ্য সম্পাদক (ছাত্রী) হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আক্তার এবং সহকারী মুখ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজিবুর রহমান সজিব।
এছাড়া প্রতিনিধি সচিব শাহিদুর ইসলাম, যুগ্ম প্রতিনিধি সচিব মেহেদী হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক জানাতুল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর মাদিন, অর্থ সম্পাদক ওলিউর রহমান, সহ-অর্থ সম্পাদক তাহমিনা আক্তার তানী, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভাইয়েরা হাসান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সহকারী দপ্তর সম্পাদক ইফতেখার, ক্রীড়া সম্পাদক অভি বৈষ্ণব, সাহিত্য সম্পাদক সাইমা রহমান স্বর্ণা, সংস্কৃতি সম্পাদক গুনশ্রী দাস তিথি, আন্তর্জাতিক সম্পাদক মাহিনুর আক্তার, শিক্ষা-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সন্দীপন চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অসীত চক্রবর্তী, পাঠচক্র সম্পাদক ঐশী দাশ, সহকারী পাঠচক্র সম্পাদক অনীক দাশ, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক হাছান আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সায়মা বেগম এবং ছাত্রী বিষয়ক সহ-সম্পাদক শেখ বরাতসহ বিভিন্ন পদে শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিতে বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
























